বিকুল চক্রবর্তী॥ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে ও ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠনে ছাত্রলীগকে দেশপ্রেম নিয়ে কাজ করে যেতে হবে। নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলে আগামীর বাংলাদেশের কর্ণধার হতে হবে ছাত্রলীগকে।
১৭ জানুয়ারী শুক্রবার সন্ধায় মৌলভীবাজারের জুড়ি শিশু পার্কে জুড়ি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
জুড়ি উপজেলা ছাত্রলীগ শাহাব উদ্দিন সাবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জল এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জুড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা বদরুল হোসেন সাধারণ সম্পাদক মাসুক আহমদ।
এর আগে হাতির বহর সাথে নিয়ে মন্ত্রী মো. শাহাব উদ্দিন এর নেতৃত্বে শহরে বের হয় বিশাল মিছিল। মিছিল শেষে কেক কেটে, পায়রা ও বেলুল উড়িয়ে মন্ত্রী উৎসবের উদ্বোধন করেন। রাতে অনুষ্ঠিত হয় ঢাকা ও সিলেটের তারকা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.