
স্টাফ রিপোর্টার॥ আলী আমজদ সরকারী বিদ্যালয়ে বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ১৮ জানুয়ারী সকালে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি বলেন, খেলাধুলা ও সংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক গঠনে পূর্ণতা আনে এবং তাদের দেশপ্রেমে উদ্ধুদ্ধ করে সত্যিকারে দেশপ্রেমিক হওয়ার প্রেরনা যোগায়। তাই খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে ৪৩টি ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.