
স্টাফ রিপোর্টার॥ যাত্রা,আলোচনা সভা,কেক কাটা ও মধ্য দিয়ে মৌলভীবাজারে এশিয়ান টিভির ৭তম বর্ষপূর্তি পালিত হয়েছে।
শনিবার ১৮ জানুয়ারি বিকেল সাড়ে ৩ টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে এশিয়ান টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মাহবুবুর রহমান রাহেল এর সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো: আজমল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক আব্দুল মালিক তরফদার ভি.পি সোয়েব, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবদুল মুহিত টুটু।
উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সহ-সভাপতি সৈয়দ মহসিন পারভেজ, দৈনিক বাংলাদিন সম্পাদক বকশী ইকবাল আহমদ, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, দিপ্ত টিভির প্রতিনিধি বকশি মিছবাহুর রহমান, এনটিভির স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি ফেরদৌস আহমদ, প্রেসক্লাবের সাধারণ সালেহ এলাহী কুটি, ডিবিসি প্রতিনিধি পান্না দত্ত, মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন, যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ, মনুর্বাত সম্পাদক মোঃ জসিম উদ্দিন, রেডিও পল্লী কন্ঠের মেহদী হাসান, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সৈয়দ বয়তুল আলী, ঢাকা ট্রিবিউন প্রতিনিধি মো: সাইফুল ইসলাম, প্রতিদিনে সংবাদ প্রতিনিধি ওমর ফারুক নাঈম, এনটিভির ক্যামেরা পার্সন মনঞ্জু বিজয় চৌধুরী, চ্যানেল আই ক্যামেরা পার্সন জুলফিকার আলী ভুট্রো, বিটিবি ক্যামেরা পার্সন মোঃ আমির সহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.