
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার আইনজীবী সহকারী উপর হামলার ঘটনায় অভিযুক্ত আসামীকে আদালত জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
৮ জানুয়ারী বুধবার রাত পশ্চিম শিমুলিয়া জামে মসজিদ হইতে এশার নামাজ পড়ে নিজ বাড়িতে ফেরার পথে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সহকারী সাকিবুর রহমান মেরাজের উপর বর্বর হামলা চালায় সংবদ্ধ সন্ত্রাসীরা।
গুরুত্বর আহত হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আইনজীবী সহকারী মেরাজ বাদী হয়ে রিংকন, জামিল, রিজু, ফিরোজ, কটু সহ অজ্ঞাতনামা ২/৩ জন এর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং: জি.আর ০৬/২০ইং (সদর)।
উক্ত মামলার এজহার ভুক্ত ১নং আসামী রিংকন মিয়া আজ রবিবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে জামিনের জন্য আত্নসমর্পন করলে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট কাজী বাহাউদ্দিন সাহেবের আদেশে হামলাকারী আত্নসমর্পনকারী আসামীর জামিন না’মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৯ অক্টোবর কাগাবলা ইউনিয়নের শিমুলিয়া গ্রামে হামলাকারীরা সংজ্ঞবদ্ধ সন্ত্রাসীদের নিয়ে দ্রুত বিচার মামলার বাদী সেলোয়ারা বেগম-আবুবক্কর মিয়া,আমির আলী,খাজা মিয়া, রুমি মিয়া, আবিদ আলী, মিলাদ মিয়া, নান্টু মিয়া, নীলু বেগম, সহ অনেকের বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়।
এ ঘটনায় সেলোয়ারা বেগম বাদী হয়ে ৬১ লক্ষ টাকা ক্ষতি পূরণের জন্য ৩৬জন আসামীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০/৩০ জনের বিরুদ্ধে বিগত ১৮ সালের ১০ জানুয়ারি তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দ্রুত বিচার আদালতে পিটিশন মামলা নং ০১/১৮ইং (সদর) দায়ের করেন। মামলাটি বর্তমানে (সিআইডি) তে তদন্তনাধীন রয়েছে।
উক্ত মামলার নিযুক্তীয় আইনজীবী বিল্লাল হোসেন বলেন মামলাটি সঠিকভাবে পরিচালনা না করার জন্য আমার সহকারির উপর সংজ্ঞবদ্ধভাবে স্থানীয় এসব সন্ত্রাসীরা হামলা চালায়। বাদী পক্ষে আইনজীবী সালেহ আহমেদ রিপন বলেন আদালত ন্যায় বিচারের স্বার্থে এজহারভূক্ত আসামী রিংকন মিয়াকে জেল হাজতে প্রেরণ করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.