
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকায় পূর্বের শত্রুতার জের ধরে রাজন আহমদ রাজা নামের এক যুবককে রাস্তা থেকে ধরে বাড়িতে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৯টার দিকে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, মঙ্গলবার ২১ ঁজানুয়ারি সকাল ৯টার দিকে পীর বাহিনীর প্রধান নামে পরিচিত পীর আজাদ পার্শবর্তী বালিকান্দি কেয়াঘাট থেকে রাজনকে অপহরণ করে হিলালপুরস্থ পীর আজাদের নিজ বাড়িতে নিয়ে আসে। এ সময় পীর আজাদ ও তার সহযোগীরা ধারালো আস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে তাকে। হত্যার পর একটি সিএনজি অটো রিক্সায় রাজনের মরদেহ তোলে মৌলভীবাজার সদর হাসপালে পাঠিয়ে পীর আজাদ বাড়ি তালা দিয়ে পালিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রাজন পীর আজাদের ছোট ভাই রুবেল হত্যার এজহারভুক্ত ৮নং আসামী। বর্তমানে সে জামিনে ছিল। পীর আজদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ১০ থেকে ১২টি মামলা রয়েছে। রাজন সদর উপজেলার বুদ্ধিমন্তপুর এলাকার আশিক মিয়ার ছেলে। এঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.