
স্টাফ রিপোর্টার॥ গত কয়েকদিন বিরতির পর আবারও মৌলভীবাজারে শীত জেঁকে বসেছে। আজ মৌলভীবাজারে ৭.৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের সাথে বইছে হিমেল হাওয়া। হিমেল হাওয়া বইতে থাকায় জেলায় জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।
শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিস সূত্রে জানাযায়, মেঘলা আকাশ ও ঘন কোয়াশা কেটে যাওয়ায় শীতের তীব্রতা বেড়ে গেছে। মঙ্গলবার ২১ জানুয়ারি সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি শৈত প্রবাহ বইছে। আবহাওয়ার এ অবস্থা আরো কয়েক দিন বিরাজ করবে। সাধারণত প্রতিবছরই শীত মৌসুমের শেষে এসে মৌলভীবাজার অঞ্চলের তাপমাত্রা কমতে থাকে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তা বিরাজ করে।
কন কনে শীত ও হিমেল হাওয়ার কারণে দিন ও রাতে খড়খুটো জ্বালিয়ে সাধারণ মানুষ শীত নিবারণের চেষ্টা করছেন। শীতের কারণে চা বাগান ও হাওর অঞ্চলের নিম্ন আয়ের মানুষ চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.