
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা স্কাউটের প্রাক্তন কমিশনার ও বর্তমান সিলেট অঞ্চলের কোষাধ্যক্ষ, মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সবার প্রিয় স.ব.ম দানিয়েল আর নেই (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)।
মঙ্গলবার রাত ১১ টার দিকে মৌলভীবাজার শহরের লাইফ লাইন প্রাইভেট হাসপাতাল চিকিৎসার জন্য তাঁকে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৫৮) বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি জটিলতা ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
মরহুমের প্রথম জানাযার নামাজ ২২ জানুয়ারী বুধবার দুপুর ১১ টার সময় শহরের বর্ষীজুড়া এলাকায় ও দ্বিতীয় জানাযার নামাজ বিকাল ৫টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে জেলা উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আনজীবী, ব্যবসায়ী, রাজনীতীবীদ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।
স্বনামধন্য শিক্ষক স্কাউটস্ লিডার স.ব.ম দানিয়েল ছিলেন ক্রীড়া অন্তপ্রাণ। ছিলেন স্কাউটস্-এর জন্য নিবেদিত। তিনি কর্মজীবনে শিক্ষকতার পাশাপাশি বাংলাদেশ স্কাউটস্-এর মৌলভীবাজার জেলা ও সিলেট অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সিলেট অঞ্চলের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। মৌলভীবাজার ক্লাবের ছিলেন নিয়মিত টেনিস খেলোয়াড়। তিনি সাদামাটা ও নির্মোহ জীবনযাপন জীবনযাপন করতে পছন্দ করেতেন। মৃত্যুকালে মা,স্ত্রী ও ২ সন্তানসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। জেলার সদর উপজেলার আদপাশা গ্রামে রাত ৮টায় ৩য় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে মৌলভীবাজারে শিক্ষাঙ্গন ও স্কাউটাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর পেয়েই ঘনিষ্ঠজন ও শুভাকাংখিরা তাঁর বাড়িতে ছুটে আসেন। দেশ ও বিদেশ থেকে অনেকেই সোশ্যাল মিডিয়ায়ও শোক প্রকাশ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.