স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার-সিলেট সড়কের থানাবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামি একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই এক মহিলা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এঘটনাটি ঘটে।
ঘটনাস্থল থেকে মহিলার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাক চালকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত হোছনা বেগম (৪০) গয়গড় এলাকার মৃত খুরশেদ উল্যার মেয়ে। তিনি স্বামীর বাড়ি নবীগঞ্জ থেকে বাবার বাড়ির কাছে একটি ওয়াজ মাহফিলে যোগদান করতে এসেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.