
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার স্বেচ্ছাসেবী সংগঠন উন্নয়ন সহায়ক সংস্থা (উসস) হতদরিদ্রদের মধ্যে বিভিন্ন স্থানে ৬ শতাধিক কম্বল বিতরণ করেছে। কয়েকদিন থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণে উপস্থিত ছিলেন উন্নয়ন সহায়ক সংস্থা (উসস) চেয়ারপার্সন চৌধুরী জেসমিন মাহমুদ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল কাদির মাহমুদ, সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ আখলাকুল আম্বিয়া, উপদেষ্ঠা মোঃ ফয়জুল করিম ময়ূন, মোঃ আবুল বসর, উপদেষ্ঠা শাহ্ আব্দুল অদুদ, অর্থ সম্পাদক মৌলানা আব্দুল হেকিম, প্রকল্প পরিচালক অজয় বিশ্বাস, প্রোগ্রাম কো-অডিনেটর মোঃ শওকত হোসেন সরদার ও সংস্থার সংশি¬ষ্ট কর্মীবৃন্দ।
স্থানগুলো হচ্ছে মৌলভীবাজার সদর উপজেলার মৌলভী চা বাগান, পদুনাপুর, বীরগাঁও, মিটুপুর ও রতনপুর। শ্রীমঙ্গল উপজেলার ভরুভুরিয়া চা বাগান, কমলগঞ্জ উপজেলার ফদ্মছড়া চা বাগান, পালকিছড়া চা বাগান, মুড়িছুড়ি চা বাগান এবং রাজনগর উপজেলার করিমপুর চা বাগান, মাথিউড়া চা বাগান, সোনাতলা চা বাগান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.