
সাইফুল্লাহ হাসান॥ ‘উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন’ শীর্ষক প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারীরা।
রবিবার ২৬ জানুয়ারি সকালে জেলা প্রশাসক কার্যালয় এ উপলক্ষে আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়কসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। র্যালি শেষে মিষ্টিমুখ করানো হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেদওয়ানুর রহমান, আর.এ.সি. বিভাগের প্রধান ইন্সট্রাক্টর জহিরুল ইসলাম, খাদ্য বিভাগের বিভাগীয় প্রধান একেএম খাদেমুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার ২১ জানুয়ারি একনেক সভায় এই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.