
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘‘ শিক্ষা, ঐক্য ও সেবা’’ এই শ্লোগান নিয়ে গঠিত মেধা যাচাই সংগঠন ট্রাষ্ট ফর নলেজ মৌলভীবাজার একাটুনা এর উদ্যোগে জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৪ জানুয়ারি সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাস্য়া এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। ট্রাষ্ট ফর নলেজ মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী বকশী মামুনুর রহমানের তত্ত্ববধানে মৌলভীবাজার জেলার ৭ টি উপজেলা থেকে প্রায় ৭শতাধিকের উপরে শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এসময় পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন মৌলভীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুস সামাদ মিয়া, মৌলভীবাজার প্রেসক্লাবে সাবেক সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশী ইকবাল আহমদ, দৈনিক মৌলভীবাজার ডটকম এর সম্পাদক লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, ট্রাষ্ট ফর নলেজ বাংলাদেশ এর প্রধান ও দিপ্ত টিভি মৌলভীবাজার প্রতিনিধি বকসী বকশী মিছবাহ উর রহমান, ভয়েজ অব মৌলভীবাজার এর সদস্য ও আলোকিত বাংলাদেশ মৌলভীবাজার জেলা প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, ট্রাষ্ট ফর নলেজ মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী বকশী মামুনুর রহমান, উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাস্য়া অধ্যক্ষ মাওলানা বশির আহমদ, উত্তর মুলাইম আলিম মাদরাস্রা অধ্যক্ষ মাওলানা সামছুল ইসলাম, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম, জজ কোর্টের বিশিষ্ট আইনজিবী হাফিজ আব্দুল আলিম ও ট্রাষ্ট ফর নলেজ বাংলাদেশের বকশী কয়সর আহমদ প্রমুখ। মেধা যাচাই পরীক্ষায় দ্বাদশ, দশম, অষ্টম, ষষ্ঠ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থরা অংশগ্রহণ করে।
উল্লেখ্য ট্রাষ্ট ফর নলেজের উদ্যোগে গত বছর উপজেলা বৃত্তিক হলে এবার থেকে জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা শুরু হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.