
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিক্সা চালক সহ আরো ৪জন।
পুলিশ এ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ২৮ জানুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। ঘটনা স্থলে অটোরিক্সা যাত্রী মুজাহিদুর রহমান নামের এক জন মারা যান। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে আল আমিন নামের আরো এক জন মারা যায়। নিহত ও আহতরা সবাই অটোরিক্সার যাত্রী ছিলেন। আহত ৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন দূর্ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার মধ্যে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.