
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে মান সম্মত শিক্ষা নিশ্চিত করণ প্রকল্পের ফলাফল বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারী মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এবং পিফোরডি প্রকল্পের সহযোগীতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান।
সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব নিরু এর সঞ্চালনায় উপজেলার ১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি সহ ৩০ জন ব্যাক্তিবর্গ ও সকল এটিও ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.