শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাক্তন ফার্মাসিস্ট ও হাজ্বী অনুফা বিবি মার্কেটের সোনালী ফার্মেসীর মালিক মো: আব্দুর রউফ (৫৯) ২৭ জানুয়ারী সোমবার রাত সাড়ে ৮টার দিকে হ্নদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী ও তিন পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর শ্রীমঙ্গল জামে মসজিদে (বড় মসজিদ) জানাজার নামাজ শেষে শহরের কেন্দ্রীয় কবর স্থানে তার মরদেহ দাফন করা হয়।
তার মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেন, মেয়র মহসিন মিয়া, সিরাজুল ইসলাম চৌধুরী ও সুফি মিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.