মোঃ আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজারের সাইফুর রহমান সড়কের পিংকি সু-স্টোর নামের জুতার দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকার্ত পরিবারের সদস্যরা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিনকে কাছে পেয়ে তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
শুক্রবার ৩১ মার্চ বিকাল ৪টার দিকে সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন সংসদ অধিবেশন শেষে ঢাকা থেকে ফিরে সরাসরি চলে যান দুর্ঘটনাস্থল পরিদর্শনে।
সেখান থেকে তিনি নিহত সুভাষ রায় এর পরিবারের খোঁজ নিতে সাইফুর রহমান সড়কের একটি বাসায় যান। সেখানে সুভাষ রায় এর স্ত্রী,মেয়ে পিংকি রায় ও সুভাষ রায় এর ভাই মনা রায় এমপিকে দেখে কান্নায় ভেঙ্গে পরেন। পরিবারের সবাইকে হারিয়ে বাকরুদ্ধ স্কুল শিক্ষিকা ও সুভাষ রায় এর মেয়ে পিংকি রায়ও তাঁকে জড়িয়ে ধরে অজোরে কাঁদতে থাকেন। এসময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সুভাষ রায় এর সন্তানদের কান্না দেখে নিজেও আবেগ আপ্লুত হয়ে কাঁদতে থাকেন জোহরা আলাউদ্দিন। এসময় তিনি অগ্নিকান্ডের ঘটনার সার্বিক খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা দেওয়ার পাশাপাশি সবরকমের সহযোগিতারও আশ্বাস দেন।
সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী অগ্নিকান্ডের ঘটনা সম্পর্কে অবগত আছেন এবং আমাকে বলেছেন সার্বিক খোঁজ খবর নিতে বলেছেন। পরে অগ্নিদগ্ধ হয়ে নিহতের পরিবারকে তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.