
স্টাফ রিপোর্টার॥ শিশুদের শিক্ষা সহায়তা কার্যক্রম নিয়ে 'স্বপ্নযাত্রা মৌলভীবাজার' এর উদ্যোগে মৌলভীবাজার শহরের শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'মা সমাবেশ ও শিক্ষা সামগ্রী বিতরণ' অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১ ফেব্রুয়ারি শনিবার স্বপ্নযাত্রা মৌলভীবাজার' এর আয়োজনে এই স্কুলের সকল শিক্ষার্থীদেরকে নতুন খাতা কলম প্রদান করা হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার শরীফ নিয়ামত উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি এবং পৌর কাউন্সিলর মনবীর রায়।
বক্তব্য রাখেন নীলুফা আক্তার, প্রধান শিক্ষক, শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাদাৎ হোসাইন, সমন্বয়ক, স্বপ্নযাত্রা মৌলভীবাজার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ তাওফিকুল করিম সুজা, সৈয়দ রিমুল আহমদ।এই কার্যক্রম-এ সহযোগিতা প্রদান করেছে - ঝঝঈ ইধঃপয ৮৬, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.