
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হামরকোনা গ্রাম থেকে ৪২ পিছ ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন সহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে শেরপুর ফাঁড়ির পুলিশ।
৩ ফেব্রুয়ারী সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই তোফাজ্জল হোসেন এবং এএসআই বায়েজিদ হোসাইন ও এএসআই মোশাহিদ কামাল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
জানা যায় বেশ কিছু দিন ধরে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরবাজার এলাকায় একটি শক্তিশালী মাদকদ্রব্য বিক্রেতা সিন্ডিকেট তাদের অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছিল। এ সংবাদ পেয়ে ফাঁড়ির পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে গ্রেফতারকৃত হামরকোনা গ্রামের মৃত. আনোয়ার হোসেনের ছেলে সুমন মিয়া (২৮) তার দেহ তল্লাশী করে পুলিশ ৪২ পিছ ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করে।
শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ তোফাজ্জল হোসেন মাদক বিক্রেতাকে গ্রেফতার সত্যতা স্বীকার করে জানান তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.