
স্টাফ রিপোর্টার॥ জিরেনিয়াম স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১ ফেব্রুয়ারি শনিবার এ উপলক্ষে জিরেনিয়াম স্কুল এন্ড কলেজ এর স্থায়ী ক্যাম্পাসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। জিরেনিয়াম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিজ আহমদ কিবরিয়া এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিরেনিয়াম ফাউন্ডেশন ট্রাস্ট এর সভাপতি ডাঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অতিথিবৃন্দসহ জিরেনিয়াম স্কুল এন্ড কলেজ এর শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.