
তোফায়েল পাপ্পু\ শ্রীমঙ্গলে মটরসাইকেল দূর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।জানা যায় বুধবার রাতে উপজেলার
রাজঘাট ইউনিয়নের ফিনলে চা কোম্পানীর বর্মাছড়া চা বাগানের ৩ নম্বর সেকশনে নির্মানাধীন কালভার্টের নিচে পরে গিয়ে সাইকেল আরোহী বর্মা ছড়ার পশ্চিম পাড়ার রবন কর্মকারের ছেলে সনাতন কর্মকার (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ৬ ফেব্রæয়ারী বৃহষ্পতিবার সকালে লাশটি উদ্ধার করে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যা রাতে সনাতন কর্মকার বর্মাছড়া নিজ বাড়ী থেকে সাইকেল যোগে শশ্বর বাড়ী উদনা ছড়া যাচ্ছিলেন।পথিমধ্যে নির্মানাধীন একটি কালভার্টে এসে দূর্ঘটনায় পতিত হয়। এই কালভার্টে কোন লাল ঝান্ডা বা রাস্তা বন্ধের সর্তকতা ছিল না।ফলে সনাতন কর্মকার ভুল করে সরাসরি কালভার্টের দিকে সাইকেল চালিয়ে গেলে নির্মানাধীন ব্রীজের নিচে রড শরীরে বিদ্ব হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে এলাকাবাসী ধারনা
করছেন।এদিকে সকালে ব্রিজের নির্মাণ শ্রমিকরা কাজে আসলে সাইকেলসহ মৃত দেখতে পান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.