স্টাফ রিপোর্টার\ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সিলেট বিভাগ থেকে ৩জন স্থান পেয়েছেন।
৬ ফেব্রæয়ারী বৃহস্পতিবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সিলেট জেলার কেউ স্থান না পেলেও সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ জন করে মোট ৩ নেতার স্থান হয়েছে।
মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলকে সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আনসার উদ্দিনকে সহ সভাপতি (সিলেট বিভাগ), হবিগঞ্জের ইলিয়াস মিয়াকে সহ সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মনোনীত করা হয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.