
মোঃ আব্দুল কাইয়ুম\ আবারো সড়কে নিন্মমানের কাজ নিয়ে নিজের ক্ষোভ জানালেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি।
শনিবার ৮ ফেব্রæয়ারি বিকালের দিকে সমশেরনগর সড়কের কাছারি বাজার এলাকায় মৌলভীবাজারে কর্মরত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে চতুর্থবারের মতো সরেজমিন পরিদর্শন করে এমন ক্ষোভ জানান সাংসদ জোহরা আলাউদ্দিন এমপি। এসময় ঐ রাস্তায় চলাচলকারি গাড়ি চালকদের কাছে রাস্তার কাজ নিয়ে তাদের কোন অভিযোগ আছে কি না জানতে চান তিনি। এসময় ট্রাক চালক সাজ্জাদ মিয়া জানান, রাস্তায় পুরাতন পাথরের সাথে নতুন পাথর আর বালি মিশ্রিত করে রাতের আঁধারে রাস্তায় ফেলা হচ্ছে।
স্থানীয় এলাকার বাসিন্দা আব্দুস সালাম বলেন, বর্ষার পূর্বে কাজ শেষ হওয়া নিয়ে আমাদের শঙ্কা আছে, আমরা একাধিকবার তাদেরকে বলেছি কাজ গুলো যেনো তারা নিজের ভেবে করে। রাতের আঁধারে কাজ হওয়ায় কাজের মান নিয়েও প্রশ্ন তোলেন ঐ ব্যক্তি।
এদিকে স্থানীয় লোকজনের কাছ থেকে সংসদ সদস্য জোহরা আলাউদ্দিন এমপি জানতে পারেন ঐ সড়কে কাজের দ্বায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান স্থানীয় কাছারি বাজার এলাকার একটি ব্রিকফিল্ডে রাস্তায় কাজের জন্য বালি আর পাথর রাখা হয়েছে। সাথে সাথে তিনি ছুটে যান ঐ ব্রিকফিল্ডে । এসময় তিনি দেখতে পান পাথরের সাথে রাস্তার পুরাতন কাপের্টিংয়ের টুকরো। তবে সেখানে সংসদ সদস্য উপস্থিত হলেও ঠিকাদারী প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি।
এসময় সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা তাদের নিজেদের মতো করে লাভের আশায় কাজ করছে পাবলিকের লাভ দেখছেনা। তিনি বলেন রাস্তার কাজে সরকারের টাকা ব্যয় হবে কিন্তু কাজ ভাল হচ্ছেনা।
উল্লেখ্য: সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরাবর সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি কর্তৃক নোটিশ প্রদানের পর জেলা মহাসড়ক সমূহ যথাযথ মান প্রশস্ত্রতায় উন্নীতকরণ (সিলেট জোন) শীর্ষক প্রকল্পের আওতায় ৬৮ কোটি ৯১ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যায়ে মৌলভীবাজার-শমশেরনগর-চাতলা চেকপোষ্ট (জেড-২০০২) মহাসড়কটি উন্নয়নের লক্ষ্যে প্রথম দফায় ৪২ কোটি ৮০লক্ষ টাকা ব্যায়ে দরপত্র সম্পন্ন শেষ হলে সড়কটির সংস্কার কাজ শুরু হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.