
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা ও মহানগর আদালতে সরকারি কৌশলী নিয়োগ দেয়া হয়েছে এডভোকেট মোহাম্মদ সাইফুর রহমানকে।
সোমবার ১০ ফেব্রæয়ারি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি/পিপি শাখা) থেকে (সলিসিটর/জিপি-পিপি(সিলেট)-৫৫/২০০৯-২২, তাং-১০/০২/২০২০) নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে এডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান কে সহকারী আইন কর্মকর্তা (এপিপি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
১৯৮০ সালে তিনি মৌলভীবাজার জেলার সদর উপজেলার গোরারাই গ্রামের এক সমভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ২০১৩ সালে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সমাজ বিষয়ক সম্পাদক নির্বাচত হন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.