
স্টাফ রিপোর্টার॥ সদর উপজেলার শেরপুর বাজার, আফরোজগঞ্জ বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১১ ফেব্রæয়ারী মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ফোর্স এর সহায়তায় মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করা, নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ আটা দিয়ে খাদ্য পণ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে আফরোজগঞ্জ বাজারের শাহ আলম ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা, শেরপুর বাজারে অবস্থিত ভাই ভাই বেকারীকে ৩০ হাজার টাকাসহ মোট ৩৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.