
শ্রীমঙ্গল প্রতিনিধি: শিক্ষার্থীদের প্রতিভা ও মেধা বিকাশের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইডিয়াল ছাত্র সংসদের ২০২০ শিক্ষাবর্ষের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। ১৩ ফেব্রæয়ারী বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল পৌর শহরের জালালিয়া সড়কে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে আইডিয়াল ছাত্র সংসদের কার্যকরি কমিটি ঘোষণা করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। এতে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরকে আইডিয়াল ছাত্র সংসদের প্রধান পৃষ্ঠপোষক, ভাইস প্র্রিপিাল মো. শামীম মিয়াকে পৃষ্ঠপোষক ও সহকারী শিক্ষক আশিকুর রহমানকে সভাপতি করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কার্যকরি কমিটিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন শ্রীঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমান ও মুহিবুর রহমান।
ছাত্র সংসদের জিএস মনোনীত হয়েছেন শিক্ষার্থী আরমান হোসেন, এজিএস সোহাগ মিয়া, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান, সহ-অর্থ সম্পাদক লুৎফা আক্তার, মাহবুব উদ্দিন হাদি, প্রচার সম্পাদক হামিদা আক্তার, সহ-প্রচার সম্পাদক রাবেয়া আক্তার, আশিক আহমদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক সানজিদা সুলতানা লিছা, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক রিমা আক্কার, আতাউর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদা আক্তার, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তামান্না আক্তার, মেহেদি ভুইয়া, ছাত্রকল্যাণ সম্পাদক মাহমুদা আক্তার, সহ-ছাত্রকল্যাণ সম্পাক মোতালিব মিয়া, সাদিয়া আক্তার, ছাত্রী বিষয়ক সম্পাদক সালমা আক্তার, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক ইসরাত জাহান চৌধুরী, তাহমিা জাহান মীম, পরিবেশ বিষয়ক সম্পাদক ইসরাত জাহান লাবনী, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার লিজা, ইমরান আহমদ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান, সহ-প্রযুক্তি বিষয়ক সম্পাদক দ্বীপ বুনার্জি, শামছুল আলম রিয়াদ, পরিকল্পনা সম্পাদক খাদিজা আক্তার,সহ-পরিকল্পনা সম্পাদক মৌমি মুক্তি, নাঈমা চৌধুরী, প্রকাশনা সম্পাদক ফারদিন শেখ ইবরাহিম, সহ-প্রকাশনা সম্পাদক তাওহিদ হোসেন, তাকিব আহমদ। উল্লেখ্য, আইডিয়াল ছাত্র সংসদ প্রতি বৃহস্পতিবার বিষয়ভিত্তিক আলোচনা সভা, রচনা, বিতর্ক, ছড়া-কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.