বিকুল চক্রবর্তী: শ্রীমঙ্গলে বিশ্বমানব ঐক্য সংস্থার নতুন কমিটি সভাপতি পংকজ সম্পাদক মুতালিব
বিশ্বমানব ঐক্য সংস্থা (বাসা) শ্রীমঙ্গল উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে হুগলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ূব খান এর সভাপতিত্বে ও বিশ্বমানব ঐক্য সংস্থার প্রতিষ্ঠাতা রবিন্দ্র কুমার চক্রবর্তীর উপস্থিতিতে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষক পংকজ কান্তি ভট্টাচার্য্যকে সভাপতি ও শিক্ষক মোহাম্মদ আব্দুল মুতালিব কে সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
১৩ ফেব্রæয়ারী বৃহস্পতিবার সন্ধায় একই ভেনুতে নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক চক্রবর্তী, শিক্ষক ও লেখক রাজকুমার সিংহ ও বিশ্বমানব ঐক্য সংস্থার প্রতিষ্ঠাতা রবিন্দ্র কুমার চক্রবতী ।
এ সময় সংগঠনের নব গঠিত কমিটি শ্রীমঙ্গল উপজেলায় শিক্ষকদের অর্থায়নে মুজিববর্ষে বিভিন্ন স্কুলে “বাসা সদাচার সন্দিপক বৃত্তি” প্রদানের সিন্ধান্ত গ্রহন করে। উল্লেখ্য বিশ্বমানব ঐক্য সংস্থা (বাসা) ১৯৮৭ ইং থেকে বিশ্ব ভাতৃত্ব উজ্জিবিত করে শান্তিময় এক বিশ্ব গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার শিক্ষা গঠনে সদাচার ও সত্যনিষ্ট হওয়ার লক্ষ্যে বিদ্যালয়ে বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.