
শ্রীমঙ্গল প্রতিনিধি: জাতীয় ক্রিকেট দল এর সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এর নেতৃত্বে ক্লেমন স্পোর্টস বাংলাদেশ এর আয়োজনে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ‘ক্লেমন স্কুল ক্রিকেট ইভেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রæয়ারী শনিবার বেলা সাড়ে ১২টায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাস সংলগ্ন মাঠে ইভেন্টে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, লেখক ও সাংবাদিক এহসান বিন মুজাহির। ক্লেমন স্পোর্টস বাংলাদেশ এর ডেপুটি ম্যানেজার গোলাম কিবরিয়ার নেতৃত্বে ফান অ্যান্ড গেমস ইভেন্টের ৬ সদস্যের একটি স্পোর্ট টিমের সদস্যরা উপস্থিত থেকে ঘন্টাব্যাপী ‘ক্লেমন স্কুল ক্রিকেট ইভেন্ট’ পরিচালনা করেন। ইভেন্ট শেষে ক্লেমন স্কুল ক্রিকেট ইভেন্টে অংশগ্রহনকারী সকল বিজয়ী খেলোয়ারদের হাতে স্কুল ব্যাগ, ক্যাপ, ক্লেমনসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। এসময় উপস্থিতত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়া, স্পোর্টস বাংলাদেশ এর ডেপুটি ম্যানেজার গোলাম কিবরিয়া, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়া, সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান, মুহিবুর রহমান ও পিন্টু দাশ। প্রসঙ্গত, স্কুল শিক্ষার্থীদের ক্রিকেট খেলায় উদ্ধ্দ্ধু করতে এবং ক্রিকেট প্রতিভার খোঁজে ক্লেমন স্পোর্টস আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সারাদেশের ৮০০টি সরকারি- বেসরকারি স্কুলে এধরণের ইভেন্ট এর আয়োজন অব্যাহত রেখে চলেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.