
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলার অনুর্ধ-১৬ মাধ্যমিক বিদ্যালয়ের শির্ক্ষাথীদের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রæয়ারী রোববার মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় শ্রীমঙ্গল উপজেলার কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয় দল, সিরাজনগর ফাজিল মাদ্রাসা দলকে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
সিরাজনগর ফাজিল মাদ্রাসা রানারআপ হয়েছে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের মোঃ আরমান হোসেন। শ্রীমঙ্গল উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের বালকদল ফুটবল দল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ফুটবল প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলিপ কুমার বর্ধন, কালাপুর ইউপি চেয়ারম্যান মো: মুজিবুর রহমান, সিরাজনগর ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মোঃ ফারুক আহমদ।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ আরিফুজ্জামান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর ‘সি’ লাইসেন্স প্রাপ্ত ফুটবল কোচ সালেহ আহমেদ ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ইমন আহমেদ, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকবৃন্দ, জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী ও মোঃ মহিউদ্দিন সরকার উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.