
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেছে আশার আলো মৌলভীবাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ও কলামিস্ট ইসমাইল মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল লেখক ও সাংবাদিক এহসান বিন মুজাহির, সাউথ বালিশিরা কেজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, শ্রীীমঙ্গল উপজেলা ছাত্রলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরী, হুগলিয়া সরকারি প্রামিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম আহমদ।
কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. মোঃ একরামুল কবীরের সভাপতিত্বে ও কামরুন মনিরার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিন্দুরখান ইউনিয়ন ছাত্রলীগ এর সাবেক সভাপতি আব্দুল হাই, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্যামল চন্দ্র শীল, ও রত্না চৌধুরী, আশার আলো মৌলভীবাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ এর এর পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জগলুল আহমেদ, গ্রুপের এডমিন,আব্দুল আহাদ, কামাল আহমদ, ফয়সাল আহমদ, ইকবাল আহমদ, প্রবাসী আলমাস মিয়া, অনুষ্ঠান সমন্বয়কারী জিল্লুল বক্স ও গ্রুপের সদস্য মোঃ লুৎফর রহমান পাভেল।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.