
পলি রানী দেব নাথ: রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজার এর আয়োজনে ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক অনুষ্ঠান ‘রঙিন ক্যাম্পাস’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ ফেব্রæয়ারী দুপুরে রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদি হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন বাচ্চু, প্রধান শিক্ষক অনুরানী ভৌমিক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কালেঙ্গা শ্রোতাক্লাবের সভাপতি বিজয়সহ ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গান,কবিতা,কৌতুক,নাটক পরিবেশন করে। পাশাপাশি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে “মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ” শিরোনামে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগীতায় বিজয়ী ও অংশগ্রহনকারীদের হাতে রেডিও পল্লীকণ্ঠ ‘শাওন স্পোর্টস’ সেন্ট্রাল রোড, মৌলভীবাজারের সৌজন্যে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। অনুষ্ঠানটি রেডিও পল্লীকণ্ঠের স্টুডিও ও ফেইজবুক পেইজ (www.facebook.com/radiopollikontho) থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন বাচ্চু বলেন,রহিমপুর ইউনিয়নের প্রথম মাধ্যমিক ষ্কুল কালেঙ্গা উচ্চ বিদ্যালয়। স্কুলটি প্রেেথম জুনিয়র হাইস্কুল হিসেবে শুরু হয়। স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা হাজারের উপর তার মধ্যে ছাত্রীদের সংখ্যা ৮০ শতাংশ। স্কুলের চারতলার কাজ শেষ হলে ২০২২ সালের মধ্যে কলেজে পরিনত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,বিদ্যালয়ের লেখাপড়ার মান সন্তোষজনক।
ইতোমধ্যেই আমরা বোর্ডে বৃত্তি পেয়েছি। এসএসসি পরীক্ষায় ও জিপিএ ৫ পেতে সক্ষম হয়েছি।তাছাড়া স্কুলের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। প্রাক্তন অনেক ছাত্রছাত্রীরা সরকারি চাকরি করছে। ‘রঙিন ক্যাম্পাস’ অনুষ্ঠান প্রচারিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.