জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে উত্তর জাঙ্গীরাই আদর্শ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে গরীব-দুস্থ-অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরন করা হয়েছে।
৩ জুলাই রোববার বিকেলে উত্তর জাঙ্গীরাই জামে মসজিদে অনুষ্ঠিত ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরন অনুষ্ঠানে উত্তর জাঙ্গীরাই আদর্শ সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা হাজী লাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মণি, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, সমাজ সেবক হাজী নুর আলম, কাতার প্রবাসী এম লোকমান হোসাইন, সংস্থার সাধারন সম্পাদক নজরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান, সমাজ সেবক আব্দুল জব্বার, রোপ মিয়া, খোকন মিয়া প্রমূখ। সভায় বক্তারা বলেন, আমাদের গ্রামের সৌদী প্রবাসী হাবিবুর রহমান গ্রামের সচেতন যুব সমাজ নিয়ে এই সংস্থাটি গঠন করে, যার ফলে এই গ্রামের গরীব-দুস্থ-অসহায় মানুষেরা উপক্রিত হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.