
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তির ফলাফলে চমক দেখিয়েছে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল। মঙ্গলবার ২৫ এপ্রিল ২০১৯ সালের সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। ২০১৯ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে শতভাগ উত্তীর্ণ শিক্ষার্থীর মাঝে প্রাথমিক বৃত্তির ফলাফলে ১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ২ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি লাভ করেছে। ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হলেন সাকিবুল ইসলাম স্বাধীন। সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন শামছুল আলম রিয়াদ এবং ওয়াসিম মিয়া। শিক্ষার্থীদের বৃত্তি পাওয়ার খবরে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দ বিরাজ করছে। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির জানান-শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ২০১৭ সালে প্রতিষ্ঠা লাভ করে ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম বছরেই শতপাশ পাশ করে সুনাম অর্জন করেছিল এ প্রতিষ্ঠান। দ্বিতীয় বছর পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা শতভাগ পাশের মাধ্যমে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি প্রাথমিক বৃত্তির ফলাফলে ১টি ট্যালেন্টপুলসহ ২টি সাধারণ বৃত্তি অর্জন প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করেছে। তিনি মনে করেন স্কুল ব্যবস্থাপনা কমিটিসহ প্রষ্ঠিানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয়ে ভালো ফলাফল সম্ভব হয়েছে। ধারাবাহিক এ সাফল্যে স্কুলের সভাপতি ইসমাইল মাহমুদ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.