
আব্দুর রব॥ বড়লেখা উপজেলা প্রশাসনে কর্মরত কালেক্টরেট সহকারীরা মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে পুর্ণদিবস কর্মবিরতি কর্মসুচি পালন করেছেন। তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। বিভিন্ন দাবীতে কালেক্টরেট সহকারীদের চলমান কর্মসুচির প্রতি একাত্বতা প্রকাশ করেছেন বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস।
জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত ১৩-১৬তম গ্রেডের কর্মচারীদের পদবী পরিবর্তনের দাবীতে কালেক্টরেট সহকারীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কর্মসুচি পালন করে আসছেন।
বড়লেখায় কর্মবিরতি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কালেক্টরেট সহকারী প্রতাপ চন্দ্র দাস, অর্চনা রানী দত্ত, উপজেলা ভুমি অফিসের কর্মচারী বিজয় রুদ্র পাল, তপন শর্ম্মা, রসেন্দ্র দাস প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.