
আব্দুর রব॥ বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত পল্লী চিকিৎসক লাবণী কান্ত দাস (৫৪) ২৬ ফেব্রুয়ারী বুধবার রাত সাড়ে ১২টায় সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে মারা গেছেন।
দীর্ঘ ৩০ বছর ধরে উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারে চেম্বার খুলে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি উপজেলার দাসেরবাজার ইউনিয়নের গুলুয়া গ্রামের নরেন্দ্র দাসের ছেলে। রতুলি এলাকায় ভাড়া বাসায় স্বপরিবারে বসবাস করে তিনি আজিমগঞ্জ বাজারে চেম্বার করতেন।
জানা গেছে, পল্লী চিকিৎসক লাবণী কান্ত দাস মঙ্গলবার রাত ১১ টায় কর্মস্থল আজিমগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে রতুলীতে বাসায় ফিরছিলেন। এসময় মোটরসাইকেল ড্রাইভ করছিলো তার ছেলে রুলেক্স (১৮)।
রতুলী-আজিমগঞ্জ সড়কের বড়থল নামক স্থানে ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের সামনের রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খুঁটির সঙ্গে দ্রুত বেগে ধাক্কা লাগে। এতে পল্লী চিকিৎসক লাবণী কান্ত দাস মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন। চালক রুলেক্সের সামান্য জখম হয়। গুরুতর আহত অবস্থায় লাবণী কান্ত দাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে স্থানান্তর করেন। বুধবার রাত সাড়ে ১২টায় সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে তিনি মারা যান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.