প্রতিনিধি কমলগঞ্জ॥ কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গনে ৩ জুলাই রবিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খায়রুল আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মো. শাহীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান হোসেন, কমলগঞ্জ সদর ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নান। অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.