
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে দৈনিক সময়ের আলোর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২ মার্চ সোমবার সকাল ১১ টার দিকে মৌলভীবাজার পৌরসভার সেমিনার কক্ষে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
কেক কাটার আগে জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন স্বাগত বক্তব্য দেন।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সাংবাদিক কামাল হাসান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি পান্না দত্ত, সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, দৈনিক খবরপত্র প্রতিনিধি শ.ই. সরকার জবলু, একুশে টিভির জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, মানবজমিনের মৌলভীবাজার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন, এশিয়ান টিভি’র প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আফরোজ আহমদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সৈয়দ বয়তুল আলী, যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রিপন দে, ভোরের পাতা প্রতিনিধি এ এস কাঁকন, জবাবদিহি প্রতিনিধি শাকির আহমদ, খোলা কাগজ প্রতিনিধি মাহমুদ এইচ খান, সংবাদ প্রতিদিন প্রতিনিধি ওমর ফারুক নাঈমসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি সাইদুল হাসান সিপন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং পথ চলায় সকলের সহযোগীতা কামনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.