
পলি রানী দেব নাথ॥ কিশোরীদের ক্ষমতায়ন অধিকার ও নায্যতা সমুন্নতকরণ এই বিষয় নিয়ে এবং প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ বৃহষ্পতিবার রেডিও পল্লীকণ্ঠের সভাকক্ষে ব্র্যাক, রেডিও পল্লীকন্ঠ ও গনসাক্ষরতা অভিযানের আয়োজন করে। রেডিও পল্লীকন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, আলী আমজাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক, মৌলভীবাজার জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মাধুরী মজুমদার, পৌর কাউন্সিলর শ্যামলী দাস পুরকায়স্থ, মানবকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি বেলাল তালুকদার, দেওয়ান মোনাকিব চৌধুরী, রেডিও পল্লীকন্ঠের প্রোগ্রাম প্রযোজক আল-আমীনসহ রেডিও পল্লীকন্ঠের সকল প্রযোজক ও বিভিন্ন গ্রামের নারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি রেডিও পল্লীকণ্ঠের স্টুডিও ও ফেইজবুক পেইজ (www.facebook.com/radiopollikontho) থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.