
স্টাফ রিপোর্টার॥ সৈয়দ আবু শাহজাহানে স্মৃতি পরিষদ এর উদ্যোগে ৫ মার্চ বৃহস্পতিবার মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসায় গরিব ও অসহায় ছাত্র ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। সৈয়দ আবু শাহজাহানের রুহের মাগফেরাত কামনায় উক্ত বৃত্তি প্রদান করা হয়।
সংগঠনের চেয়ারম্যান সৈয়দ মুজাম্মীল আলী শরীফ এর সভাপতিতে মাদ্রাসা হল রুমে আয়োজিত অনুষ্ঠিত হয়।
প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাউন কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা শামসুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাউন কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা এম,এ,আলীম, হাফিজ শিহাব উদ্দিন, মুফতি মাও রুহল আমিন, মাওলানা আরমান আলী, মাওলানা সৈয়দ ইউনুস আলী, মাওলানা আমিনুল ইসলাম সহ মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার শিক্ষক পরিষদ ও আলীম সমাজ। মোট ২০ জন ছাত্র ছাত্রীদের নগদ ৩হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
উক্ত সংগঠনের সভাপতি শাহ রুহুল ইসলাম মাহি ও সাধারণ সম্পদক সৈয়দ মোকাররীম আলীর পরিচালনায় উক্ত সভায় বক্তারা সৈয়দ আবু শাহজাহানের জীবন ও কম নিয়ে নানান স্মৃতি চারন করেন। সভার শেষে সৈয়দ আবু শাহজাহানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন বাজার মসজিদ এর ইমাম হাফিজ শিহাব উদ্দিন। সভায় আরও উপস্থিত ছিলেন সভাপতি শাহ রুহুল ইসলাম মাহি, সহ সভাপতি জাকারিয়া ইশতিয়াক আহমেদ কোরেশী ইমন,সহ সভাপতি সৈয়দ জাকারিয়া নিতু,সাধারণ সম্পাদক সৈয়দ মোকাররীম আলী।
কোষাধ্যক্ষ সৈয়দ জামিল,প্রচার সম্পাদক সায়মন আহমদ ও সদস্যবৃনু।সংগঠনের পককে স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক সৈয়দ মোকাররীম আলী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.