
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের ব্যাবসায়ী প্রতিষ্টান পিংকি সু-ষ্টোরের অগ্নিকান্ডে নিহত পরিবারকে কানাডার মন্ট্রিয়ল মন্দির ভিত্তিক সোসাইটি ও মৌলভীবাজার সোসাইটির তহবিল থেকে ২ লাখ টাকা চেক দেয়া হয়েছে। শুক্রবার ৬ মার্চ বিকেলে তাদের পরিবারের হাতে এ চেক তোলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমেদ, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদ আলী,এডভোকেট ভুষণজিৎ চৌধুরী মিলন, এডভোকেট রাধাপদ দেব সজল, প্রাণ গোপাল রায়, সঞ্জিত কুমার দাস, শ্যামল চন্দ্র দাশ, সুভাষ পাল কানু প্রমুখ।
উলেখ্য ২৮ জানুয়ারী মৌলভীবাজারে পৌর শহরে পিংকি সু-ষ্টোরের জুতার দোকানে অগ্নিকান্ডে পাঁচজন নিহত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.