
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ৭ই মার্চ শনিবার শিশু পার্বণ তরফদারের ৭ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে তার পরিবারের পক্ষ থেকে তার সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শিশু পার্বণ মৌলভীবাজার জেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারের পুত্র।
শ্রদ্ধা নিবেদনের সময় প্রয়াত শিশু পার্বণের পিতা শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারীপ ্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মৌলভীবাজার জেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার এরং পার্বণের ছোট ভাইসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পার্বণ মাত্র ৯ বছর বয়সে ২০১৩ সালে ৭ই মার্চ এক জটিল রোগে আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.