
স্টাফ রিপোর্টার॥ নতুন উদ্যোমে শুরু হয়েছে মৌলভীবাজার সদর উপজেলার মুটুকটুর হাফিজিয়া মাদরাসার কার্যক্রম। হিফজি বিভাগ সম্প্রসারণের পাশাপশি ভবিষৎতেও ইবতেদায়ী শিক্ষার পরিকল্পনা নেয়া হয়েছে। এতে একজন কোরআনে হাফেজ সাধারণ জ্ঞান-বিজ্ঞানেরও শিক্ষা গ্রহণ করতে পারবেন।
মাদরাসার গভর্নিং বডির সভায় গত শুক্রবার এই সিদ্ধান্ত ও পরিকল্পনা নেয়া হয়। সেই সাথে পরিকল্পনা বাস্তবায়নের জন্য ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রিন্সিপাল হিসেবে হাফিজ আব্দুল বারি খোবায়েবকে দায়িত্ব দেয়া হয়। সভায় আলোচনা রাখেন মাওলানা মুজাহিদুল ইসলাম দা.বা।
সভায় উপস্থিত ছিলেন- মাদরাসার সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব, নামদার মিয়া, জসিম মিয়া, মজনু মিয়া, বদরুল ইসলাম, বাদশা মিয়া, আনর মিয়া, সাধারণ সম্পাদক মুহিবুল ইসলাম, সদস্য মুবারক মিয়া, মাসুক মিয়া, মনু মিয়া, সিতার মিয়া, আব্দুল আহাদ, জুবায়ের মিয়া, জমশেদ মিয়া, শামিম আহমদ, আব্দুল হামিদ সুন্দর, মাহফুজুর রহমান, সুয়েজ আহমদ, খাজা মিয়া, খায়রুল ইসলাম, আজাদ মিয়া, মস্তফা মিয়া, আব্দুল কাইয়ুক, সেলিম আহমদ, সুমন আহমদ, রাসেল আহমদ, মুজাহিদুল ইসলাম, শাহেদ আহমদ, তারেক আহমদ, হাসান আহমদ, ওমর ফারুক নাঈম, রেদওয়ান আহমদ, রুকন আহমদ প্রমুখ।
পরিচালনা নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন- প্রিন্সিপাল আব্দুল বারি খোবায়েব, কামরুল ইসলাম, মজনু মিয়া, আব্দুল কাইয়ুম, মুজাহিদুল ইসলাম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.