মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের হুসনপুর গ্রামে জাফরিন বেগম(১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। জাফরিন বেগম হুসনপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে জাফরিন তার শোবার ঘরে ঘুমিয়ে পড়ে। রোববার সকালে তার নিজ রুমে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে।বাড়ির পাশে আম গাছের ডালে গলায় রশি বাঁধা অবস্থায় ঝুলতে দেখতে পায়। পরে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মৌলভীবাজার থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার জানান, গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে জাফরিন বেগম আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের হুসনপুর গ্রামে জাফরিন বেগম(১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। জাফরিন বেগম হুসনপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে জাফরিন তার শোবার ঘরে ঘুমিয়ে পড়ে। রোববার সকালে তার নিজ রুমে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে।বাড়ির পাশে আম গাছের ডালে গলায় রশি বাঁধা অবস্থায় ঝুলতে দেখতে পায়। পরে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মৌলভীবাজার থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার জানান, গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে জাফরিন বেগম আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্টাফ রিপোর্টার॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.