
তোফায়েল পাপ্পু॥ সিলেটের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ফ্রিল্যান্সার ল্যাবের সফল প্রশিক্ষনার্থীদের সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের পাশাপাশি প্রতি বছর সিলেটে ফ্রিল্যান্সার ল্যাব প্রতিষ্ঠানটি অসংখ্য ফ্রিল্যান্সার তৈরী করছেন। আর এর এতে অনেক বেকার তরুন-তরুনীরা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাচ্ছেন।
দ্বিতীয়বারের মতো ফ্রিল্যান্সার ল্যাবের সফল (প্রশিক্ষণার্থী) ফ্রিল্যান্সারদের সম্মাননা সম্মাননা সনদ প্রদান করেছেন তারা।
ফ্রিল্যান্সার ল্যাবের ফাউন্ডার সাইদুল হোসেন চৌধুরী জানান, সারাবিশ্ব আজ ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছে, এবং প্রতিটি দেশ নিজস্ব জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তর করার প্রয়াস অব্যাহত রেখেছে বাংলাদেশও তাঁর ব্যতিক্রম নয়। আর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান এর প্রশিক্ষিত ও দক্ষ জন শক্তি গড়ে তোলার বিকল্প নেই এরই লক্ষ্যে ফ্রিল্যান্সার ল্যাব বিগত ০৩ বছর ধরে চালাচ্ছে নিরলস প্রচেষ্টা। সে সুবাদে ২য় বারের মতো ফ্রিল্যান্সার ল্যাবের প্রযুক্তিতে দক্ষ ফ্রিল্যান্সারদের সম্মাননা প্রদান করা হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্রিল্যান্সার ল্যাবের বার্ষিক বনভোজনে শুক্রবার দুপুরে সনদপত্র প্রদানের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট টি এসোসিয়েশনের চেয়ারম্যান জনাব শিবলী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফ্রিল্যান্সার ল্যাবের দুই পরিচালক আরিফুল ইসলাম ও
গ্লোবাল পিস এম্বাসেডর তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা সাইদুল হোসেন চৌধুরী, ফ্রিল্যান্সার ল্যাবের ডিজিটাল মার্কেটিং এর ট্রেইনার মো. আবু তাহের।
ফ্রিল্যান্সার ল্যাবের দুই পরিচালক আরিফুল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠানের কিছু দক্ষ এবং সফল শিক্ষার্থীদেরকে সম্মাননা সনদ প্রদান করেছি। ফ্রিল্যান্সিং এ আমাদের প্রশিক্ষণার্থীদের সফলতার ধারা অব্যাহত রাখতে আমাদের এই সম্মাননা আরও বেশি এবং দ্রুত সফলতা এবং দক্ষতার উন্নয়নের ক্ষেত্রে গতি বাড়াবে বলে আমরা বিশ্বাস করি। বেকার যুব সমাজকে প্রশিক্ষনের মাধ্যমে নিজের আর্থিক অবস্থান উন্নয়নের পাশাপাশি দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.