
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় পুলিশের তত্ত্বাবধানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বিশ্বজুড়ে মানুষ যখন করোনা ভাইরাস এর মতো মারাত্মক রোগের ঝুঁকিতে আতঙ্কে রয়েছে ঠিক এই সময় অসাধু কিছু ব্যবসায়ী বেপরোয়া হয়ে উঠেছে।
তার ব্যতিক্রম ঘটেনি শ্রীমঙ্গলেও। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শ্রীমঙ্গল শহরে কিছু ব্যবসায়ী করোনা ভাইরাস’কে সামনে রেখে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করছে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর দিক নির্দেশনায় মৌলভীবাজার সদর রাজনগর,শ্রীমঙ্গল,কমলগঞ্জ,কুলাউড়া,বড়লেখা,জুড়ী উপজেলার থানার অফিসার ইনচার্জ ও সাদা পোশাকে ছদ্মবেশে বাজার পরিদর্শনে নামেন।
শ্রীমঙ্গল শহরের সাইফুর রহমান মার্কেটের পাইকারী কাপড়ের দোকান মোল্লা ক্লথ স্টোর ও একই মার্কেটের প্রমা গেঞ্জি হাউস’কে বেশি দামে মাস্ক বিক্রি করতে দেখতে যায়।
পরে শ্রীমঙ্গল থানা পুলিশ সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন’কে ফোনে যোগাযোগ করে ঘটনাস্থলে এনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রমা গেঞ্জি হাউস কে ৫ হাজার ও মোল্লা ক্লথ স্টোরকে ৩ হাজার করে মোট ৮ হাজার টাকা জরিমানা করে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তাদেরকে সতর্কতামূলক ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে যদি খবর পাই অতিরিক্ত দামে কেউ মাস্ক বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.