
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘‘সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে’’ লালন সাঁই এই বাণী এবং মানুষে মানুষে বিভাজন জাতপাত সাম্পাদায়িকতার বিরুদ্ধে বাউল মতবাদ ঘোষণা করে মানুষের ঐক্য, সংর্কীর্ণতা ভেদ করে দেখায় মুক্তির পর। এই অমর বাণী নিয়ে মুজিববর্ষ উপলক্ষ্যে মৌলভীবাজারের ৫ম বারের মতো অনুষ্ঠিত হলো জালালী বাউল মেলা। ১৩ মার্চ শুক্রবার সন্ধায় মৌলভীবাজার পৌর সভা উন্নয়ন স্মারক চত্ত্বরে এ বাউল মেলা উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
বাউল জালাল নুরী শিল্পী গোষ্ঠীর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেন, নান্ট্য ব্যাক্তিত্ব এম এ মতিন, জীবনচক্র থিয়েটারের সভাপতি আনোয়ার হোসেন দুলাল ও মনু থিয়েটারের সাবেক সভাপতি আফম সালেহ সোহেল প্রমুখ।
মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমীর সহযোগীতায় এসময় মঈন উদ্দিন একাডেমী, শাহ্্ মোস্তফা শিল্পী গোষ্ঠী ও চিরন্তনী লোকগানের দল অংশ গ্রহণ করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.