স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা আওয়ামীলীগের ইফতার, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

৩ জুলাই রবিবার জেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নেছার আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি, আব্দুল মতিন এমপি, জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।

হুইপ শাহাব উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, কোনো ধর্মপ্রাণ মুসলমান মানুষ হত্যা করতে পারেনা। তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্মকে মানবিক, দেশপ্রেমিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। হুইপ অভিভাবকসহ সমাজপতিদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানকে সময় দিন। সে কোথায় যাচ্ছে, কি করছে তাঁর খোঁজ নিন। কোনোভাবে যেন কোনো ব্রেইনওয়াশে অন্ধকার পথে না যায়, সে খোঁজ রাখুন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.