
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ কারিতাস সিলেট আঞ্চলিক অফিসের উদ্যোগে এসডিডিবি প্রকল্পের আর্থিক সহায়তায় গত ১২ মার্চ বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলার বিষামনি উচ্চ বিদ্যালয়ে প্রতিবন্ধী, প্রবীণ ও মাদকাসক্ত ব্যক্তিদের বিষয়ে যুবাদের দায়িত্ব-কর্তব্য এবং করণীয় বিষয়ে অর্ধদিনব্যাপী এক জনসচেতনতামূলক যুব সম্মেলন আয়োজনকরা হয়। উক্ত সেমিনারে শিক্ষক শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। সার্বজনীন প্রার্থনার মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূপুর রাণী সেন।
শুরুতে অংশগ্রহণকারীদের প্রত্যাশা যাচাই করেন ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের এসডিডিবি প্রকল্পের এনিমেটর ফাসবন পলেং। সেমিনারে মাদক কি? আসক্তি, মাদকাসক্তি ও নেশা, মাদকের অপব্যবহার, বাংলাদেশে মাদকসমস্যার আর্থ-সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট, বাংলাদেশ মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র (বারাকা) বাংলাদেশে মাদক অপব্যবহারের গতি-প্রকৃতি, বাংলাদেশে প্রচলিত মাদকদ্রব্যের ক্ষতিকর দিকসমূহ, মাদক সম্পর্কিত প্রচলিত তথ্য, মাদকব্য বহারের কারন, মাদক গ্রহণের ফলে পরিণতি কি হতে পারে? মাদকাসক্ত ব্যক্তির লক্ষন, বৈশিষ্ট ও চেনার উপায়, মাদকের সাথে এইচআইভি/এইডস ও বিভিন্ন যৌন বাহিত রোগের যোগসূত্র এবং মাদক প্রতিরোধ বিষয়ে হ্যান্ডনোটের মাধ্যমে আলোচনা করা হয়। এছাড়াও জাতিসংঘ প্রদত্ত সনদ অনুযায়ী প্রতিবন্ধিতাকি? প্রতিবন্ধিতার প্রকারভেদ, প্রতিবন্ধী হওয়ার বিভিন্ন কারণ, প্রতিবন্ধিতা প্রতিরোধ এবং প্রবীণ পিতামাতাদের প্রতি আমাদের করণীয় এবং পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩। পিতা-মাতার ভরণ-পোষণ আইনকি? পিতা-মাতার ভোরণ-পোষণের নীতিমালা সম্পর্কে আলোচনা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.