আব্দুর রব॥ প্রায় ১৫ বছর পর জুড়ী উপজেলা যুবদলের আহবায়ক কমিটি গঠিত হওয়ায় নেতাকর্মীর মধ্যে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। যুবদল নেতা আব্দুল মহিত শিপলুকে আহবায়ক, হাজী নিপার রেজাকে সিনিয়র যুগ্ম আহবায়ক, ইমতিয়াজ গফুর মারুফ, ফয়সল আহমদ, শাহীন আহমদ, আসাদুসজ্জামান খান মোবারক ও সুলেমান আহমদকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্যের গঠিত উপজেলা যুবদলের আহবায়ক কমিটিকে ১৬ মার্চ সোমবার অনুমোদন দিয়েছেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল ও সাধারণ সম্পাদক এমএ মুহিত।
অনুমোদিত আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন মাজহারুল ইসলাম, মিজানুর রহমান সেলিম, ফরহাদ আহমদ ফরিদ, হাবিবুর রহমান হাবিব-১, কামরুল ইসলাম কেদই, শাহ্ আলম, সাইফুর রহমান, জয়নাল আবেদীন, আব্দুল আজাদ সেলিম, আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, হাবিবুর রহমান হাবিব-২, বদরুল হোসেন, সামছু উদ্দিন, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ। 
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.