
স্টাফ রিপোর্টার॥ করোনাভাইরাসে আক্রান্ত দেশ থেকে আসা দেশি-বিদেশি যে কোন নাগরিকের ১৪ দিনের স্বেচ্ছা বা হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন কিছু নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের আহবানে সাড়া দিয়ে জনসমাগম এড়ানোর লক্ষ্যে বিবাহের জন্য নির্ধারিত তারিখ স্থগিত করেছেন এক প্রবাসী।
এ ব্যাপারে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার বলেন আমরা মানুষকে সচেতন করতে কাজ করছি। মানুষকে সামাজিক ভাবে বুঝাতে হবে আইনের পাশাপাশি আমরা প্রত্যেকে কাউন্সিলিং করে যাচ্ছি।
প্রসঙ্গত, মোলভীবাজারে জেলায় এপর্যন্ত ১৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উনারা বেশির ভাগই বিদেশ ফেরত, কয়েকজন উনাদের নিকট আত্মীয় ও রয়েছেন ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.