স্টাফ রিপোর্টার॥ করোনাভাইরাস প্রতিরোধে কোয়ারেন্টাইন লঙ্গনের অপরাধে মৌলভীবাজারে তিন জনকে অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার ১৮ মার্চ দুপুরে মৌলভীবাজার শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন।
তিনি জানান, শাস্তিপ্রাপ্তরা যাতা হয়রানির শিকার না হন তাই নাম ও পরিচয় আমরা গোপন করা হয়েছে। তিন জনকে ৫হাজার টাকা করে মোট ১৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বিষয়ে জেলা প্রশাসক নাজিয়া শিরিন নিশ্চিত করে বলেন, সরকার ঘোষিত কোয়ারান্টাইন লঙ্ঘনের অপরাধে ৩ জনকে অথদন্ড আরোপ করা হয়েছে। দয়া করে কেউ কোয়ারান্টাইন লঙ্ঘন করবেন না।
মৌলভীবাজারে জেলায় এপর্যন্ত ১৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উনারা বেশির ভাগই বিদেশ ফেরত, কয়েকজন উনাদের নিকট আত্মীয় ও রয়েছেন যারা উনাদের সংস্পর্শে ছিলেন বলে জানিয়েছেন সিভিল সার্জন।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, আমরা মানুষকে সচেতন করতে কাজ করছি। আমরা সংবাদের মাধ্যেম সাধারণ মানুষকে বলতে চাই, কাজ ছাড়া বাইরে বের হবেন না, ভীর এড়িয়ে চলুন। করোনা প্রতিরোধ সরকারী নির্দেশনা মেনে চলুন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.