
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার টু শ্রীমঙ্গল সড়কে কালাপুর লামুয়া এলাকায় থেকে দুইজন মোটর সাইকেল আরোহী পুলিশ পরিচয় দিয়ে চলন্ত পিকাপ গাড়ী আটক করে নগদ ৩৯,৯০০/- টাকা ছিনতাই করে নিয়ে যায়।
১৮ মার্চ বুধবার উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে বিনয় ভুষন রায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, মৌলভীবাজার স্যারের নের্তৃতে একদল ডিবি পুলিশ শ্রীমঙ্গল থানা পুলিশের সহায়তায় ঘটনার মূল রহস্য উৎঘাটন করে ঘটনার সহিত জড়িত পিক আপ গাড়ীর ড্রাইভারসহ দুই জন ছিনতাইকারী ১। সুমন মিয়া (২৮), ২। আবজল মিয়া (২৪) দ্বয়কে গ্রেপ্তার করে তাদের নিকট হতে ছিনতাইকৃত ৩৯,৯০০/- টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা রুজু হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.